গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরে জিয়া পরিষদের উদ্দোগে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় হিলি সিএন্ডএফ এসোসিয়েশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন কনফারেন্সে মোবাইল সংযুক্ত হয়ে বক্তব্য তিনি রাখেন। তিনি বলেন নাতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন। এ সময় বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপুর বিভাগীর সাংগঠনিক সম্পাদক রোকোনুজামান।
আমন্ত্রণ/এজি


































