মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর সদরে তৃতীয় দিনের মত আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ধানের শীষ প্রতীকের গণসংযোগ করলেন গণসংযোগ করলেন চেম্বার অব কমার্সের পরিচালক পিয়াল আহমেদ
জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর বিজয় নিশ্চিত করার লক্ষে তৃতীয় দিনের মত দিনাজপুর শহরের গণেশতলা মডার্ন মোড়, চারুবাবুর মোড়, কোতোয়ালী থানা মোড়, ঐতিহ্যবাহী রেল বাজার হাটের সকল ব্যবসায়ীদের মাঝে এবং আশেপাশের এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল এর নেতৃত্বে ব্যাংকার কাজী মোহাম্মদ আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, মোঃ মিজানুর রহমান, মমিনুল ইসলাম, একরামুল হক, বকুল চৌধুরী, ওবায়দুল হক, মো. আবুল হাসান, মো. ইউনুস আলী, আসলাম মাহবুব, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মো. শফিকুল আলম বাবু প্রমুখ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ধানের শীষ প্রতীকের গণসংযোগ করলেন গণসংযোগ করলেন চেম্বার অব কমার্সের পরিচালক পিয়াল আহমেদ
জানুয়ারি ২৯, ২০২৬


































