বগুড়া ব্যুরো:
বগুড়ার সোনাতলায় পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে বিকাশ স্বর্ণকারকে সভাপতি ও মনোরঞ্জন সাহাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল এই কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্যান্য পদে সহ সভাপতি গোকুল চন্দ্র সাহা, গোপাল সাহা ,নির্মল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ পদে গৌতম প্রামানিক, সাংগঠনিক সম্পাদক গগন চন্দ্র পাল, দপ্তর সম্পাদক পাপ্পু চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক অসিত কুমার কুন্ডু, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক অতুল চন্দ্র প্রামাণিক, পূজা বিষয়ক সম্পাদক কৃত্তিবাস চন্দ্র দাস, কার্যনির্বাহী সদস্য পদে নতুন চন্দ্র, গৌতম চন্দ্র সাহা, অবিনাশ চন্দ্র প্রমূখ রয়েছেন।
কমিটির সভাপতি বিকাশ স্বর্ণকার বলেন, এই উপজেলার বিভিন্ন গ্ৰামের মন্দির সংশ্লিষ্ট লোকজনদের প্রাধান্য দেয়া হয়েছে। প্রায় গ্ৰাম থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজন নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
সোনাতলায় পুজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ সম্পাদক মনোরঞ্জন
জানুয়ারি ২৮, ২০২৬


































