বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আলাদীপুর এপি কর্মএলাকায় স্পন্সরশীপের মান ও সেবা সমূহ নিয়ে আরসি শিশুর পিতা- মাতার সাথে আলোচনা এবং ২০২৬ সালের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় যুব ফোরামের সভাপতি আহসান হাবীব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী ইংরেজি শিক্ষক কামরুল হাসান সাজু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশের ভালো মানুষ হয়ে এবং সেরা হবার কৃতিত্ব শিক্ষা অর্জন করতে হবে।
বক্তারা আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা হলো সৎ ভাবে ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে শিখায়। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় দূর্গাপুর ইউনিয়নের আরসি শিশুর পিতা- মাতা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
আমন্ত্রণ/এজি
মিঠাপুকুরে অনুপ্রেরণামূলক আলোচনা সভা
জানুয়ারি ২২, ২০২৬


































