বগুড়া ব্যুরো:
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করতেই এই কর্মশালার আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নবীর শেখ। ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল বারী শামীম, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতারা এই অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সৈনিক। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের আরও সংগঠিত, সচেতন ও প্রশিক্ষিত হতে হবে।তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে।
আমন্ত্রণ/এজি
আদর্শিকভাবে প্রস্তুত করতে বগুড়ায় ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা
জানুয়ারি ১০, ২০২৬
































