প্রখ্যাত ছাড়াকার সুকুমার বড়–য়া (৮৮)’র প্রয়াণে গভীর শোক জানিয়েছে খেলাঘর দিনাজপুর জেলা কমিটি। সভাপতি অধ্যাপক জলিল আহমেদ ও সাধারণ সম্পাদক প্রমথেশ শীল এক শোকবার্তায় বলেন, ছড়ার ‘রাজপুত্র’সুকুমার বড়–য়ার প্রয়াণে বাংলা ছড়াসহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। তাঁর ছড়া শিশুদের বাংলা ভাষা ও সাহিত্যে মনোযোগি হতে সহায়তা করেছে। তাঁর লেখা ‘মুক্তিসেনা’ছড়াটি বহুবছর ধরে দ্বিতীয় শ্রেণির পাঠ্যপুস্তকে পড়ানো হয়।
সুকুমার বড়–য়া ‘মধুমাছি খেলাঘর আসর-এর (ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায়) প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। কর্মের স্বীকৃতি হিসেবে তিনি ২১শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য সম্মাননা, আলাওল শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক পেয়েছেন। তাঁর লেখা ১৮টি বইয়ের মধ্যে প্রথম বই ‘পাগলা ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৭০ সালে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম গ্রহণ করেন ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া। ক্যান্টিনের বাবুর্চি হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসরে যান।
খরব প্রেসবিজ্ঞপ্তির।
ছড়ার ‘রাজপুত্র’সুকুমার বড়–য়ার প্রয়াণে খেলাঘরের শোক
জানুয়ারি ২, ২০২৬


































