আমন্ত্রণ প্রতিবেদক :
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসুনিয়াপটিস্থ দলীয় কার্য্যালয়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
যৌথসভায় জেলা আওয়ামী লীগ ও অধীনস্থ সহযোগী সমমনা সংগঠন সমূহের এবং পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। যৌথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহসভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল লতিফ, মোহাম্মদ আলাউদ্দিন , বজলুল হক, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ, রায়হান কবির সোহাগ, সেলিম আক্তার চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, অ্যাডভোকেট সাইফুদ্দিন আক্তার, পিপি অ্যাডভোকেট রবিউল ইসলাম, স্পেশাল পিপি এডভোকেট শামসুর রহমান পারভেজ, দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ।
এছাড়াও বক্তব্য রাখেন আখতারুজ্জামান জামান সৈয়দ সালাউদ্দিন দিলীপ, রনজিত কুমার সাহা, রহমাতুল্লাহ রহমত ,ফয়সাল হোসেন, মানিক রঞ্জন বসাক, মোসাম্মৎ আলেয়া বেগম, জেলা সাচিব এর সভাপতি সাবেক অধ্যক্ষ ডাক্তার মোমেনুল হক , বিএম এ এর সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আহাদ আলী। দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামীম আলম সরকার বাবু প্রমুখ।
উক্ত যৌথ সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে একুশে ফেব্রুয়ারি বুধবার বুধবার সকাল ছয়টায় দলীয় কার্যালয় এ জাতীয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন। কালো পতাকা উত্তোলন । কালো ব্যাচ ধারন। সকাল সাড়ে ৬টায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সাড়ে আটটা য় দলীয় কার্যালয় হতে শোক র্যালী
দিনাজপুরে জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২১, ২০২৪
































