আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুরের বিরল উপজেলা শাখা।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী বাজারসহ আশপাশে উপজেলা যুবদলের আহবায়ক মো. নূর ইসলাম (ধর্মপুর ইউপি চেয়ারম্যান), যুগ্ম আহবায়ক কোরবান আলী, যুগ্ম আহŸায়ক ও সাবেক ছাত্রনেতা রোস্তম আলী, যুগ্ম আহবায়ক মমিনুর ইসলাম (মমিন), যুগ্ম আহবায়ক জাহিদ হাসান বুলেট, যুগ্ম আহŸায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. তরিকুল ইসলাম, সদস্য মো. খায়রুল আলম বাবু প্রচারণার কার্যক্রমের সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা মহিলাদলের আহŸায়ক জেবুন নাহার প্রমুখ সাথে ছিলেন।
নেতৃবৃন্দ বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থীকে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
আমন্ত্রণ/এজি
































