বগুড়া ব্যুরো :
বগুড়ায় জুলাই আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। শহরের ঝাউতলায় গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ঘটনার প্রায় ১৭ মাস পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এই মামলা দায়ের করেন জুলাই যোদ্ধা বগুড়ার কাহালু উপজেলার শিলকওড় গ্রামের মাছুদুর রহমানের ছেলে মো: আব্দুল্লাহ।
বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় তিন সাংবাদিকসহ সাবেক স্বরাস্ট্র মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২০ জনকে আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও দেড়শ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন সাংবাদিক হলেন, বগুড়ার শেরপুর উপজেলার দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শ্রী সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজারের শেরপুর প্রতিনিধি শ্রী শুভ কুমার ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলো পত্রিকার ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন পল্লব।
মামলায় উল্লেখযোগ্য আসামি হিসাবে নাম রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ তার ছেলে হাসিবুল হাসান সুরুজ।
মামলায় বলা হয় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বাউতলা কবি নজরুল ইসলাম সড়কে সরকার বিরোধি আন্দোলনের সময় ছাত্র-জনতা মিছিল নিয়ে সাতমাথা যাবার সময় আসামীরা একজোটে হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে হামলা করে এতে বাদি আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে চিকিৎসায় সেরে ওঠে।
বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, তিন সাংবাদিকসহ আ. লীগের ১২০ জন আসামী
ডিসেম্বর ৩১, ২০২৫


































