ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র কমিটির নায়েবে আমির রংপুর- ২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আঞ্জুমান সুলতানা’র কাছে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির কামরুজ্জামান, নায়েবে আমির শাহ মো. রুস্তম আলী, জেলা জামাতে ইসলামিক সদস্য মাওলানা মো. আব্দুল হান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনাজুল ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
আমন্ত্রণ/এজি


































