আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে বিরলের ধর্মজান বিওপি সীমান্ত এলাকায় আজ বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ভারতীয় মদ) উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিন ধর্মজান বিওপি’র বিজিবি সদস্যরা বিরল উপজেলাধীন ধর্মজান গ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিক বিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। আটককৃত মূর্য ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
আমন্ত্রণ/এজি


































