আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপাক আয়োজনের মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রাতুষ্যে ৩১ বার তোপধ্বণীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।তোপধ্বণী শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক উপজেলা পরিষদ চত্বরের শহীদ বেদীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এ সময় উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্যক্তি বিশেষের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। এতে থানা পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস সদস্যসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলা, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মো. সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার প্রমুখ।
শেষে সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়।এ সময় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
ডিসেম্বর ১৬, ২০২৫
































