বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেক :
বাঙালি নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে তার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যেদিয়ে বেগম রোকেয়া দিবসের উদ্বোধন করা হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যেদিয়ে বেগম রোকেয়া দিবস উদ্বোধন
ডিসেম্বর ১০, ২০২৫
































