আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল সেন্ট্রাল মাদ্রাসার আয়োজনে আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিরল সোনাপুকুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল সেন্ট্রাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেফোডিল প্রিপারেটরি স্কুল এর প্রধান শিক্ষক ও পরিচালক মো. নাজমুল ইসলাম, বিরল সেন্ট্রাল মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মোকাম্মেল হোসেন, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাদ্রাসার অভিভাবক কমিটির সভাপতি মো. হামিদুর রহমান।
এ সময় প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ২০১৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি আপনাদের দোয়ায় পরিচালিত হয়ে আসছে। আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের সন্তানদেরকে নিজের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার। আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখবেন এবং আমরা যেন আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী দেওয়ার দায়িত্ব আপনাদের কিন্তু তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
আমন্ত্রণ/এসিজি


































