আমন্ত্রণ ডেস্ক :
বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে প্রতি বছরের মতো এবছরও আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবি সম্মেলন।
আজ শুক্রবার সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী।
সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক জানিয়েছেন, ইতোমধ্যে বগুড়া জেলার বাইরে দুই শতাধিক কবি সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী ছাড়াও থাকছে দুইটি সেমিনার পর্ব, ০৩টি আলোচনা পর্ব এবং ০৪টি স্বরচিত কবিতা পাঠ পর্ব।
কবি সম্মেলনের ২য় দিন বেলা ১২ টায় প্রতি বছরের মতো এবছরও ০৬ (ছয়) জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫ প্রদান করা হবে।
পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক, কথাসাহিত্যিক ও দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ।
এবছর বগুড়া লেখক চক্র পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং এবং সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি।
খবর প্রেস বিজ্ঞপ্তির।
আজ শুক্রবার বগুড়ায় শুরু হচ্ছে দুইদিন ব্যাপী কবি সম্মেলন
নভেম্বর ২৭, ২০২৫


































