গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পল্লীশ্রী’র নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা উপজেলার স্কাউটস্ ভবন হলরুমে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
নেটস্ বাংলাদেশ-এর অর্থায়নে পল্লীশ্রী’র হোপ প্রকল্পের বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী’র উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি ফাহমিদা বেগম।
এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীশ্রী’র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য কাজী আসাদুজ্জামান উল্লাস, গোলাম মোস্তফা, হ্যাপি বেগম, মাহবুব রহমান, রেবেকা সুলতানা প্রমুখ।
শেষে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পল্লীশ্রী’র নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নভেম্বর ১৮, ২০২৫


































