মো. ইউসুফ আলী, দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল)শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রবাসী সরকারের জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, ধর্ম সম্পাদক মো. নূর আলী, উপ দপ্তর সম্পাদক পারভেজ আহাম্মেদ চৌধুরী পরাগ, কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা দেবাশীষ ভট্টাচার্য, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগ কার্যকরী সদস্য ডাঃ আহাদ আলী, স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির আহবায়ক সালাউদ্দিন দিলিপ, মহিলা আওয়ামী লীগ এর সদস্য নূরছাবা হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কাইফ, ছাত্রলীগ নেতা আল আমিন, দেলোয়ার হোসেন দোলন, মৎস্য জীবি লীগ নেত্রী লাভলী বেগম, যুব মহিলা লীগ নেত্রী রুখসানা গোল্ডেন, যুবলীগ নেতা মো. সুমন, সহযোগী অধ্যাপক মাসুদ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
এপ্রিল ১৭, ২০২৪

































