গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
সৃষ্ট লঘু চাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জে টানা বৃষ্টি ও হালকা বাতাসে গাছ পালা সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিনভর বৃষ্টিতে উপজেলার মৌসুমী ফসল, শীতকালীন বিভিন্ন শাক-সবজি ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা, গুমানীগঞ্জ, কামদীয়া, শাখাহার, কামদীয়া দরবস্ত, তালুককানুপুর, রাখাল বুরুজ, মহিমাগঞ্জ, কামাদহ, কোচাশহর সহ বিভিন্ন ইউনিয়নে বৃষ্টির সময় হালকা বাতাসে আমন ধান পানির মধ্যে হেলে পরে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে অনেক এলাকায় ইতিমধ্যে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। এ ছাড়াও অনেক জমির ধান অর্ধপরিপক্ক এবং পরিপক্ক। হঠাৎই বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি ও বৃষ্টির সাথে হালকা বাতাসে সেসব ধান মাটিতে পরে যায়। এই পরে থাকা ধান মাটিতে জমে থাকা পানিতে ডুবে গেছে। যেকারণে এই এলাকার কৃষকরা ধানের ফলন কমে যাওয়া সহ ধান গাছ মরে যাওয়ার আশংকা করছে।
সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের কৃষক রফিকুল ইসলাম, ধলু মোহন্ত, মিঠু মোহন্ত সহ বেশ কয়েকজন কৃষক জানান তাদের আর মাত্র ১৫-১৬ দিন পরেই ধান কাটতে পারত কিন্ত এই বৃষ্টিতে সে স্বপ্ন নষ্ট হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান জানান ধান কাটতে বেশী সময় নেই। তাই ক্ষতির আশংকা একেবারেই কম। তারপরেও যেসব এলাকায় ধান হেলে পরেছে অথবা ডেনেজ ব্যবস্থা না থাকায় ডুবে আছে সে সব জমির পানি বের করার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও পরে যাওয়া ধান গুলি একত্রিত করে থোকা থোকা করে বেঁধে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তবে ধান হেলে পড়ার পরিমাণ তেমন নেই।
আমন্ত্রণ/এসিজি
বৈরী আবহাওয়ার গোবিন্দগঞ্জে বৃষ্টিতে ফসল সহ গাছ পালার ব্যাপক ক্ষতি
নভেম্বর ১, ২০২৫


































