গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলি উপজেলার চুড়িপট্টি এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত ব্যক্তির নাম মো. আতাউর রহমান, পিতা-মৃত রমিজ উদ্দিন শেখ, মাতা মোছা. ফাতেমা খাতুন। তার গ্রামের ঠিকানা বগুড়ার গাবতলী উপজেলার নাডুয়ামালা ডাকঘর ডঙর এলাকার খিরাপাড়া গ্রামে বলে জানা গেছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, উদ্ধার ব্যক্তির কাছে পাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সঠিক পরিচয় নিশ্চিত করা গেলে আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নভেম্বর ১, ২০২৫


































