আমন্ত্রণ প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১ অক্টোবর ) ভোর পর্যন্ত দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় রাতভর অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৩১ অক্টোবর ) ভোরে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ আক্টোবর) দিবাগত রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক চোরাচালানে প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।
একই রাতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার মাদক বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোলাচালান রোধে বিজিবি সদস্যরা দিন রাত কঠোর নজরদারী রাখছে। এরই অংশ হিসেবে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার মোট মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
অক্টোবর ৩১, ২০২৫
































