নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) :
নবাবগঞ্জে দিনাজপুর জেলা দক্ষিণ শাখা কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে আজ শুক্রবার (৩১ অক্টোবর) মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ সরকারি কলেজে দিনাজপুর জেলা দক্ষিণ শাখা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেধাভিত্তিক পরীক্ষা–২০২৫। সকাল ১০টায় পরীক্ষাটি শুরু হয়ে চলে দুপুর ১১টা পর্যন্ত। নবাবগঞ্জ উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১,৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. রতন মিয়া জানান, চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন শিক্ষার্থী আফতাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় উপস্থিত ছিলেন সাবেক দিনাজপুর জেলা দক্ষিণ শাখা কিশোর কণ্ঠ ফোরামের চেয়ারম্যান জনাব জাকির হোসেন, জেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রতিনিধি মো. রতন মিয়া, মো. সাইফুল্লাহ আল মারুফ, মো. সোহানুর রহমান ও মো. নাঈম ইসলাম।
এছাড়া কক্ষ পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন আফতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী।
আমন্ত্রণ/এসিজি


































