দিনাজপুর সংবাদদাতা :
সারা দেশের কর্মসুচীর অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
আজ সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুর শহরের বাহাদুরবাজার পাবনা সুইটের সামনে থেকে বিক্ষোভ মিছিল রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম ননি। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল প্রধান। কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাগপার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রহমান, দপ্তর সম্পাদক মো. জামান, সদস্য শহিদুল ইসলাম, যুব জাগপার সহ সাধারণ সম্পাদক মো. মাহামুদ হাসান, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক ওয়াসেফ রহমান রাফী, জাগপা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন শুভ, দিনাজপুর মহিলা জাগপার সভাপতি মোছা. রেণু রহমান প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাগপার বিক্ষোভ মিছিল
অক্টোবর ২৭, ২০২৫


































