গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলা দিবস পালন করা হয়েছে।
শহরের খানাবাড়ী এলাকায় সংগঠনের কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, সহ-সভাপতি যথাক্রমে মো. মেহেদেুল ইসলাম মন্ডল ও আব্দুর করিম মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আর্নিকা বেগম, পৌর জাতীয় পার্টি সভাপতি আতিন কাজী, সাধারণ সম্পাদক আইযুব হোসেন ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কে এম আতিকুর রহমান আতিক, দেলোয়ার হোসেন, আব্দুল জলিল, আনিছুর রহমান, আলতাব হোসেন বম্বু, আমিরুল ইসলাম, শাহাদৎ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন জাতীয়পাটির সরকার আমলে যত উন্নতি হয়েছে স্বাধীনতার পর আর কোন সরকার এই উন্নতির রের্কড ভাঙ্গতে পারেনি। যার একটি নিদর্শন উপজেলা পরিষদ, উপজেলা পর্যায়ে বিচার কার্যক্রমের জন্য উপজেলা পর্যায়ে আদালত ব্যবস্থাপনা এখন চলমান রয়েছে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবে।
আমন্ত্রণ/এসিজি


































