মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে দিনাজপুর ইনার হুইল ক্লাবের আয়োজনে জিরো টলারেন্স অফ ভায়োলেন্স এগেইন্সট ওমেন এন্ড চাইল্ড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান। ক্লাবের প্রেসিডেন্ট ডা. মমতাজ বেগম পলীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেক্রেটারী রেজভীন সারমিনাজ, ভাইস প্রেসিডেন্ট (১) মালেকা পারভীন, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুরছাবা হোসেন, সদস্য আরজুমান আরা, নাজমা মসির, নাসরিন পারভীন প্রমুখ।
‘আগে শিক্ষা পরে বিয়ে’আঠারো/একুশ পার হয়ে’মনে রাখবেন বাল্যবিবাহ একটি অভিশাপ, এর পরিণতি ভয়াবহ’এই শ্লোগানকে সামনে রেখে বক্তারা বাল্যবিবাহের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
সেমিনারে প্রায় শতাধিক নারী অংশগ্রহন করেন। শেষে উপস্থিত নারীদের মাঝে বাল্যবিবাহ বিষয়ের উপর বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট তুলে দেন প্রধান অতিথি।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর ইনার হুইল ক্লাবের সেমিনার অনুষ্ঠিত
অক্টোবর ২৩, ২০২৫
































