গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে প্রাইভেট শিক্ষক শাফিউল ইসলামকে (৩০) নীলফামারী থেকে গ্রেপ্তার এবং অপহৃতা শিক্ষার্থীকেব উদ্ধার করেছে র্যাব-১৩। গত বুধবার রাতে তাদেরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশরে কাছে সোর্পদ করে।
গ্রেপ্তারকৃত স্থানীয় বিদ্যাকোষ স্কুলের শিক্ষক ও শাখাহার ইউনিয়নের ফেসকা গ্রামের আব্দুর রহিমের ছেলে। আর উদ্ধার হওয়া অপহৃতা গোবিন্দগঞ্জের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় গ্রেপ্তার হওয়া শাফিউল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ।
মামলা সুত্রে জানা গেছে, ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে প্রাইভেট পড়াতো ওই শিক্ষক। এই সুযোগে সুকৌশলে ফুসলিয়ে প্রাইভেট শিক্ষক শাফিউল গত তাকে নিয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে ৩ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে গোপান সংবাদের ভিত্তিতে গত বুধবার নীলফামারী থেকে আসামি সাফিউল আটক এবং ভিকটিম নাবালিকা স্কুল ছাত্রীকে আটক করে র্যাব-১৩।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম অভিভাবকদের প্রতি সচেতন থাকার আহŸান জানিয়েছেন। তিনি বলেন, “সন্তানদের পড়াশোনা ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বাইরের কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নজরদারি জরুরি। তিনি বলেন গ্রেফতার হওয়া অপহরণ ও ধর্ষণ মামলার আসামী ওই স্কুল শিক্ষককে আদালতে সোর্পদ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































