ভাষাসংগ্রামী ও প্রথিতযশা রবীন্দ্র গবেষক প্রগতিশীল চিন্তক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ নাসু, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি শুধু লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক চর্চাই করেননি বরং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় অংশ গ্রহনসহ প্রগতিশীল চিন্তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বলিষ্ঠ অবদান রেখেছেন। এই প্রগতিশীল লেখক -চিন্তকের মৃত্যু দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি।
খবর সংবাদ বিজ্ঞপ্তির।


































