আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সমন্বয়ক এবং (ফুলবাড়ী-পার্বতিপুর) দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ।
বুধবার মহানবমীর রাতে শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত।
পরে উপস্থিত ভক্তবৃন্দসহ কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সমন্বয়ক এবং (ফুলবাড়ী-পার্বতিপুর) দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ।এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো: ইমরান চৌধুরী নিশাদ ও যুগ্ব সমন্বয়কারী জাকির হোসেন।
এ সময় কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ, যগ্ম সাধারণ সম্পাদক নবকিশোর বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, কোষাধ্যক্ষ সঞ্চয় প্রসাদ গুপ্ত, প্রচার সম্পাদক সৌরভ পালিত প্রমুখসহ ফুলবাড়ী উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের আহবায়ক আনন্দ কুমার গুপ্ত উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ জানান, উপজেলার ৬১ টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন।প্রত্যেকটি মন্ডপেই অত্যন্ত অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শারদীয় উৎসব উদযাপিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘটেনি। সর্বত্রই সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন দেখা রয়েছে।
উল্লেখ্য, এবছর ফুলবাড়ী উপজেলার ৬১টি দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজা উদপন করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































