মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের অধিনে ওই ডায়ালগের আয়োজন করা হয়।
ডায়ালগে ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফাহমিদা সুলতানা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী।
অ্যাডভোকেসি ডায়ালগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কিশোর-কিশোরিরা অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম ।
আমন্ত্রণ/এজি
পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
জুন ২৩, ২০২৬
































