কাশী কুমার দাশ, দিনাজপুর :
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা ভেটেনারি হাসপাতালের উদ্যোগে রোববার (২৮ সেপ্টেম্বর) বালুবাড়িস্থ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠ প্রাঙ্গনে “জলাতঙ্ক নির্ম‚লে কাজ করি সবাই মিলে”শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপি বিনাম‚ল্যে টিকা দান কর্মস‚চির উদ্বোধন করা হয়েছে।
সপ্তাহব্যাপি বিনাম‚ল্যে কুকুর ও বিড়ালের জলাতঙ্ক টিকা দান কর্মস‚চির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তিষা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা. মো. আব্দুর রহিম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রর উপ-পরিচালক ডা. মাহাফুজা খাতুন, অতিরিক্ত প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা মোছা. শাহীনা বেগম, ভেটেরেনারি সার্জেন ডা. এম এ জলিল প্রমুখ।
জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তিষা বলেন সারাবিশে^ বছরে ৫৯ হাজার লোক মারা যায় জলাতঙ্ক রোগের কারণে। এরা ম‚লত শিশু কিশোর। তবে সময় মতো এরোগের প্রতিরোধে জলাতঙ্ক‘র ভ্যাকসিন নিতে পারলে ১০০ ভাগ এ রোগ নিয়ন্ত্রন যোগ্য। জলাতঙ্ক একটি জুনোটিক রোগ। যে কোন স্তন্যপায়ী প্রাণীকে সংক্রামন করতে পারে। এ রোগে সংক্রমিত হলে এর কোনো চিকিৎসা নেই। একমাত্র সচেতনতায় এর চিকিৎসা। পোসা কুকুর বা কমিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দিন। সেই সাথে ভ্রাম্যমান বা ভবঘুরে অথবা মালিক বিহীন বেওয়ারিশ কুকুরদের নিয়মিত খাবার নিশ্চয়তার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রাণিদের ভালোবাসতে হবে।
এর প‚র্বে জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. আব্দুর রহিম এর নেতৃত্বে বিশ^ জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে জনসচেতনতা ম‚লক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৩ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা বৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে দিনাজপুরে সপ্তাহব্যাপি বিনাম‚ল্যে টিকা দান ক্যাম্পের উদ্বোধন
সেপ্টেম্বর ২৯, ২০২৫
































