আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দেওয়া ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। দলীয় ৪ রানের মাথায় যশপ্রীত বুমরার বলে ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।
তামিম ফিরলে ব্যাট হাতে মাঠে আসে সাইফ হাসান। পারভেজ হোসেন ইমনকে নিয়ে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে সাইফ। সাইফ-ইমনের জুটিতে পাওয়ার প্লে’তে চলে আসে বাংলাদেশের ৪৪ রান।
পাওয়ার প্লে শেষে আবারও ধাক্কা খায় টাইগাররা। কুলদীপ যাদবকে বড় শট খেলতে গিয়ে ১৯ বলে ২১ রান করে আউট হয় পারভেজ হোসেন ইমন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্র ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান। ২১ বলে ২২ রানে খেলছেন সাইফ ও ৫ বলে ৪ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয়।
বল হাতে ভারতের হয়ে ১টি করে উইকেট নেন যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিষেকের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৬৮ রান সংগ্রহ করে সূর্যকুমারের দল।
ইমন তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ
সেপ্টেম্বর ২৫, ২০২৫


































