আতিউর রহমান, বিরল (দিনাজপুর)
দিনাজপুরের বিরলে রেললাইন থেকে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়না বেগম (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর (গণির মোড়) এলাকার রেল লাইনের উপর থেকে ওই নারীর মরদে উদ্ধার করা হয়েছে।
ময়না বেগম দিনাজপুর জেলা শহরের পশ্চিম বালুবাড়ী এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। দিনাজপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিরলে নারীর মরদেহ উদ্ধার
সেপ্টেম্বর ২২, ২০২৫
































