মো. নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে একাত্তর মঞ্চ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে একাত্তর মঞ্চে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের সভাপতি মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, কৃষক দলের সভাপতি কবিরুল ইসলাম বকুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি


































