গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাহমুদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ মারপিটের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক সংবাদ সম্মেলন সোমবার রাত সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার ও মাহমুদ হাসান। সংবাদ সম্মলনে ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার মাগরিব নামাজের আগে প্রতিহিংসার বশবতী হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে অতর্কিতে মাহমুদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তাওহীদ ট্রেডার্সে হামলা চালায়। এতে তানভীর সহ প্রায় ১০ জন আহত হয়। সেই সাথে সন্ত্রাসীরা দোকানের নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়।
আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনে বিফিংকারীরা হামলার সাথে জড়িত হাসানুর ইসলাম রিপন সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার দাবী জানান। সাংবাদিক সম্মেলনে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ মারপিটের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন
সেপ্টেম্বর ৩, ২০২৫
































