মো. লিটন হোসেন আকাশ, দিনাজপুর :
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা ও দিনাজপুর জেলা জাগপার সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম মো. শাজাহান খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারস্থ জাগপার জেলা কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার দিনাজপুর জেলা সাংগঠনিক সম্পাদক অরুণ মহন্ত।
সভায় সভাপতিত্ব করেন জাগপা দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা বাপ্পী এবং সঞ্চালনা করেন জাগপা ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আল আমিন। আলোচনা সভা শেষে মরহুম ছাত্রনেতা শাজাহান খোকনের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ছাত্রনেতা শাজাহান খোকনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
সেপ্টেম্বর ৩, ২০২৫
































