মো. কামারুজ্জামান, দিনাজপুর :
জুলাই শহিদ স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট আগামী ৭ সেপ্টেম্বর রোববার উদ্বোধন করা হবে। ওই দিন বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর বড় ময়দানে উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›দ্বীতা করবে নবাবগঞ্জ উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলা।
জেলার ১৩টি উপজেলা ও দিনাজপুর পৌরসভাসহ ১৪টি দলের অংশগ্রহণে জমজমাট এ আয়োজন অনেক প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান।
তিনি আরও জানান, দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত দীর্ঘদিন পর এই ফুটবল টুর্ণামেন্ট দিনাজপুরের ক্রীড়াঙ্গণে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে উপজেলাগুলোর টীম প্রস্তুত হয়েছে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে খেলা সুন্দরভাবে সম্পন্ন হবে। তিনি আরও জানান, সকল খেলার ভেন্যু থাকবে দিনাজপুর বড় ময়দান।
প্রথম রাউন্ডের খেলাগুলোর মধ্যে প্রতিদ্ব›িদ্বতা করবে আগামী ৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কাহারোল বনাম বিরামপুর, ৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় বীরগঞ্জ বনাম বোচাগঞ্জ, ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় পার্বতীপুর বনাম ঘোড়াঘাট, ১১ সেপ্টেম্বর দুপুর আড়াই টায় হাকিমপুর বনাম বিরল এবং একই দিন বিকাল ৪টায় খানসামা বনাম চিরিরবন্দর উপজেলা। ১২-১৫ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় রাউন্ডের খেলার পর আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর সেমি ফাইনাল এবং ২০ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এসিজি


































