বগুড়া ব্যুরো :
বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সাবেক সংসদ সংসদ্য ও জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেনের ছোট ভাই একেএম মাহবুবার রহমান রুস্তমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রো্ববার (২৪ আগস্ট) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সামনে থেকে থানা পুলিশ তাকে নাশকতার একাধিক মামলায় গ্রেপ্তার করে।
মাহবুবার রহমান রুস্তম নন্দীগ্রাম উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তিনি নন্দীগ্রাম ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমান ছেলে।সোমবার (২৫ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































