আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলার মামলার আসামি ওহিদুল ইসলাম (৪৮) নামে যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ওহিদুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ওহিদুল ইসলাম। শুক্রবার সকালে এলাঙ্গী বাজারে স্থানীয়রা তাকে দেখে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































