রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯ টায় পৌরশহরের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল নন্দুয়ার ইউনিয়নের জওগাও গ্রামের মফিজ উদ্দিন এর সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক আর অপরদিক থেকে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম বলিদ্বারা যাওয়ার পথে সেই ট্রাক রফিকুলকে ধাক্কা দিলে পাকা রাস্তায় পড়ে যায়। পরে সেই ট্রাকের চাকা তার বাম পায়ের উপর দিয়ে চলে গেলে পা ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। দিনাজপুর যাওয়ার পথেই আহত রফিকুল পথিমধ্যে মারা যায়।
এ ঘটনায় রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আগস্ট ২২, ২০২৫


































