আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ হতে এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জানিয়ে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ২০১৮ খ্রিস্টাব্দে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর আয়োজনে চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও ভ্রাম্যমাণ নিরাপদ বসার স্থানের ব্যবস্থা করা হয়েছে।
বিরলে পরীক্ষার্থীদের অভিভাবকদের কথা চিন্তা করে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করায় পরীক্ষার্থীদের অবিভাবকসহ বিভিন্ন মহলে প্রশংসনীয় হচ্ছেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিরল মহিলা কলেজ (পরীক্ষা কেন্দ্রে) এর নির্দিষ্ট দূরত্বে এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষমান অভিভাবকদের নিরাপদ পরিবেশে ঢেউটিনের ছাউনি ও সামিয়ানা টাঙ্গিয়ে বসার ব্যবস্থা করেছেন তিনি। এছাড়াও সকাল থেকে সকল অপেক্ষমান অভিভাবকের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন বিএনপি’র সকল অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও জেলা বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নির্দেশনায় বোচাগঞ্জ উপজেলায় এবং বিরল সরকারি কলেজ ও ধুকুরঝাড়ী কলেজ পরীক্ষা কেন্দ্রসমূহে একইভাবে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও ভ্রাম্যমাণ নিরাপদ বসার স্থানের ব্যবস্থা রাখা হয়।
আমন্ত্রণ/এসিজি
বিরল ও বোচাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের নিরাপদ বসার স্থানসহ বিশুদ্ধ পানি বিতরণ
জুন ২৬, ২০২৫


































