কাশী কুমার দাশ, দিনাজপুর :
“স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ¦ালি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর দিনাজপুর উদ্যোগে এবং দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিশ^ শিশু শ্রম প্রতিরোধ দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে জেলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, বিশিষ্ট শিল্পপতি লুসাকা গ্রæপ এর চেয়ারম্যান আলহাজ¦ হাফিজুর রহমান সরকার, জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন আজাদ, সিভিল সার্জেনের প্রতিনিধি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর দিনাজপুরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য)।
শিশুশ্রম প্রতিরোধ দিবসের তাৎপর্য তুলে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনে শর্ত সাপেক্ষে শিশুর কাজের সর্বনি¤œ বয়স ১৪ বছর নির্ধারন করা হয়েছে এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। আইএলও কনভেনশন ১৩৮ ধারাটি শিশুর নূন্যতম বয়স সম্পর্কিত এবং আইএলও কনভেনশন ১৮২ধারাটি শিশুর জন্য ক্ষতিকর কাজ সম্পর্কিত। বাংলাদেশ সরকার কর্তৃক কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরিত হয়েছে এবং কনভেনশন ১৮২ স¦াক্ষরিত হয়েছে। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ এ বলা হয়েছে বাংলাদেশ আর্থ-সামাজিক দুরবস্থা শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ। এ ব্যাপারে শিশুশ্রমের কুফল সম্পকে অভিভাবকদের এই অসচেতনা বা উদাসীনতায় দেশে শিশ্রম বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, শিশুরাই আগামী জাতীর ভবিষ্যত। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিশুশ্রম একটি বৈশিক সমস্যা। শিশুশ্রম শিশুর স্বাভাবিক শৈশব ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্থ করে পাশাপাশি তাদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ এবং শিক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে। তাই আসুন আমরা একযোগে সকলে মিলে শিশুশ্রম কে প্রতিরোধ করি এবং সকলে বলি “শিশুরা স্কুলে যাবে, কাজে নয়”। সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন কতৃর্ক প্রদানকৃত শিক্ষা উপকরণ দশ জন শিশুর মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করেন।
শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র পক্ষ থেকে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ করতে হবে-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন
জুন ১৯, ২০২৫


































