বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে মহাসড়কের মির্জাপুরের রাজাপুর এলাকায় গরুবাহী একটি ট্রাক দুর্ঘটনা কবলে পড়েছে। এতে এক গরু ব্যবসায়ী নিহতসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ শনিবার (৭ জুন) বেলা বারোটায় এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত ফজলুর রহমান (৪৫)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলী ছেলে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। এই দুর্ঘটনায় নিহত আহতদের পরিচয় নিশ্চিত করেছেন শেরপুরের হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনায় আহতরা জানান, আড়াই লাখ টাকা মুল্যের একটি অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্য মহাসড়কের মির্জাপুরের রাজাপুর এলাকায় গরু বহনকারী মিনি ট্রাক হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে উল্টে পড়ে। এতে ফজলুর রহমান নামে ওই ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ট্রাকটিতে থাকা গরুর ব্যবসায়ীর সহকারী অন্তত আরো ১৫ জন শ্রমিক জখম হযয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গুরুতর জখম ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গরুটিও জখমপ্রাপ্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনা নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এছাড়া এই দুর্ঘটনায় আহত সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ নিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার গরু বাহী ট্রাক উল্টে গরু ব্যবসায়ী নিহত
জুন ৭, ২০২৫


































