মাহমুদুল হাসান মঞ্জু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে আদুরী আকতার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার (৭ জুন)ঈদের দিন সকাল সাড়ে ১১টার দিকে ছাগলধরা গ্রামে ওই ঘটনা ঘটেছে।
আদুরী আকতার উপজেলার ফুলবড়ী ইউনিয়নের ছাগলধরা গ্রামের কামরুল শাহাদাত রিপনের মেয়ে।আদুরীর পরিবার বর্তমানে সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে বসবাস করেন।সে অনুশীলন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঈদ উদযাপনের জন্য আদুরী আগের দিন তার দাদা আব্দুর রহমানের ছাগলধরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়।আজ শনিবার সকালে ঈদের দিন আদুরী আরো কয়েকজন সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আদুরী তার সঙ্গীদের সামনেই পুকুরে ডুবে যায়। সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হলে বাড়িতে খবর দেয়। পরে আদুরীকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
সারিয়াকান্দিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জুন ৭, ২০২৫


































