জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর পৌর জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ মে-২০২৫) দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে দিনাজপুর পৌর জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে পৌর যুবদলের সদস্য সচিব মো. শাহনেওয়াজ হোসেন মিন্টুর সার্বিক সহযোগিতায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা যুব দলের আহবায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা যুবদলের সাবেক সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সদস্য সচিব মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু, যুগ্ম আহবায়ক তুহিন, গুমন-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































