বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চার নাশকতা মামলায় সাংবাদিক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি। এছাড়াও তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ফিরোজ কামাল ফারুক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। কিছুদিন আগে তিনি এলাকায় ফিরে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় নাশকতার মামলায় কালেরকণ্ঠের সাংবাদিক ফিরোজ কামাল গ্রেপ্তার
মে ২০, ২০২৫
































