গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে বিরিঞ্চি গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এই গ্রামকে মাদকমুক্ত স্মাট গ্রামের ঘোষণা দেন। বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি বক্তব্য রাখেন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, জেলা বিএনপির সদস্য ইমরান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু ইউসুফ মো. অলিউর রহমান, সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা মাদকের কুফল সহ নানাবিধ অপকারের কথা উল্লেখ করে সবাইকে মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহŸান জানান। তারপরে যদি ব্যবসার পায়তারা করে। যদি এ গ্রামে পুনরায় কেউ মাদক ব্যবসার সাথে জড়িত হতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ গ্রামবাসী ও যুব সমাজের এই কার্যক্রমকে বৃথা যেতে দেয়া হবে না।
অনুষ্ঠানের শুরুত্ইে মাদক বিরোধী কর্মকান্ডে সহায়তা করায় গ্রামবাসীর পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ও জিটিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্তকে সন্মাননা স্বারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে প্রধান অতিথি বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মার্ট গ্রাম ঘোষণা করেন। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের বিরিঞ্চি গ্রামকে মাদকমুক্ত স্মাট গ্রাম ঘোষণা
মে ১৭, ২০২৫


































