গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নামের একজন নিহত ও উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল মজিদ উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত কছিল উদ্দীনের ছেলে। আজ বুধবার (১৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান উপজেলার কাঁটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে মৃত আব্দুর রহমানের ছেলে আমিরুলের সাথে করতোয়া নদীর চরের এক বিঘা জমি নিয়ে একই গ্রামের আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। আজ বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে বিবাদমান জমির ফসল কাটা দিয়ে বাকবিতন্ডার এক পর্যয়ের উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে আব্দুল মজিদ, পতিপক্ষ আমিরুল সহ পাঁচজন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হওয়ায় তাজেল ও আমিরুল কে জনকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার বুলবুল ইসলাম বলেন, এলাকা শান্তি শৃংখলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের দ্ব›দ্ব ছিল। জমির ধান কাটা নিয়ে দ্ব›েদ্ব এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে ১জন নিহত ও ৫ জন আহত
মে ১৪, ২০২৫


































