মো. নুর ইসলাম, দিনাজপুর :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে আজ বুধবার (৭ মে) ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নের্তৃত্বে ডিএনসি’র এক চৌকশ অভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুল খালেক শেখ এর স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৪৭)-এর বাড়ি তল্লাশি করে তার ঘরের ভেতর থেকে ৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন এর আনুমানিক মূল্য দেখানো হয়েছে হয়েছে আড়াই লাখ টাকা।
৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধারের পর মোছা. রোকেয়া বেগমকে (৪৭) আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণীর ৮(গ) ধারায় হাকিমপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নারী মাদক কারবারি আটক সহ হেরোইন উদ্ধারের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক
মে ৭, ২০২৫


































