কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আজ রোববার (৬ এপ্রিল) ইনষ্টিটিউটের হলরুমে সেমাই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুনীল চক্রবর্তী। আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক মো. আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি প্রকৌশলী মো. মহিউদ্দীন আলমগীর, সহ সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মোকসেদ আলী মঙ্গলীয়া।
নবরূপীর সহ সাধারণ সম্পাদক রওনক আরা হক নীপার পরিচালনায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন রনজিৎ রায়, মহাদেব সাহা, শিউলী দে। তবলায় ছিলেন আমির আলী খান ও আনোয়ার হোসেন আঙ্গুর। নিত্য পরিবেশন করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী অদ্রিকা এবং কবিতা আবৃত্তি করেন লেখক, কলামিষ্ট, গবেষক জবায়ের আলী জুয়েল।
শেষে র্যাফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করতে গিয়ে দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন, দিনাজপুর ইনষ্টিটিউট ঐতিহ্যের সাথে জাতীয় দিবস, সামাজিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানগুলো আনন্দঘন পরিবেশের মাধ্যমে আয়োজন করে আসছে। এতে যেমন সদস্যদের মাঝে বিনোদন সৃষ্টি হয় ঠিক তেমনই সামাজিক ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার প্রতিফলন ঘটে সমাজে। এতে করে মানবতা জাগ্রত হয় এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হয়।
Avgš¿Y/GwmwR
দিনাজপুর ইনষ্টিটিউটের ঈদ পুনর্মিলনী- সেমাই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
এপ্রিল ৬, ২০২৫


































