আমন্ত্রণ প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাবিবুর রহমান।
কর্মপরিষদ সদস্য মো. দারাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ঘোষিত দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, অবিভক্ত দিনাজপুর (বর্তমান দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. সুলতানুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সংস্কৃতি, ছাত্র আন্দোলন ও দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক শাহীরাজ আলম, জেলা ছাত্র শিবিরের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের পর এটিই জামায়াতে ইসলামীর প্রকাশ্যে প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতের অবস্থান, কর্ম পরিকল্পনা, দক্ষ জনশক্তি তৈরি, দাওয়াতি অভিযানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে শতাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































