জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মাচ) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগ শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণি বিষয় ইচ্ছেমতো অঙ্কন। ‘খ’ বিভাগ তৃতীয় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি বিষয় মহান মুক্তিযুদ্ধের দৃশ্য অঙ্কন এব ‘গ’ বিভাগ ৭ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত বিষয় ২৫ মার্চ গণহত্যার দৃশ্য অঙ্কন। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ইচ্ছেমতো ছবি অঙ্কন।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ জানান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ২৬ মার্চ বুধবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আমন্ত্রণ/এসিজি


































